বাউফলে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৩০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে৷ সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে। ব্যাংকটির ৩২.৭৫ শতাংশের মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বুধবার (৮অক্টোবর) বিকেলে আইএফআইসি ব্যাংক পিএলসি, বাউফল বাজার উপ-শাখা কার্যালয়ে গ্রাহকদের নিয়ে ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় গ্রাহকদের কাছে থেকে তাদের সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করে কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
আইএফআইসি ব্যাংক বাউফল বাজার উপ-শাখার ব্যবস্থাপক এ. বি. এম আনাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির, জনতা ব্যাংকের বাউফল শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম ও উপজেলা জুয়েলারী সমিতির সভাপতি সুশান্ত সাহা। উপস্থিত অতিথি, সুধীমহল ও গ্রাহকরা ব্যাংকের কার্যক্রম এবং বর্তমান অবস্থা নিয়ে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন। ###


















