“বাউফলে আইজিএ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন” ‘বেকারত্ব দূর করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা- উপসচিব গোলাম মোস্তফা’
- আপডেট সময় : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ৬০ দিন ব্যাপি আইজিএ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২মার্চ) দুপুর ২ টায় পৌর শহরের এএম কারিগরি প্রশিক্ষণ একাডেমিতে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব ও প্রকল্প পরিচালক ড. মোঃ গোলাম মোস্তফা।
এই কোর্সে দেশের বিভিন্ন স্থানের ১০০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন। দুইমাস ইলেকট্রিকাল যন্ত্রাংশ, কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন, সুইং মেশিন ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে তাদের। এছাড়াও এই কোর্সে প্রশিক্ষনার্থীদের জন্য বিনা মূল্যে আবাসন ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাসহ উত্তীর্ণদের পনেরো হাজার পাঁচশত টাকা করে সম্মানির ব্যবস্থা রয়েছে।
প্রধান অতিথি’র বক্তব্যে ড. মোঃ গোলাম মোস্তফা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার বেকারত্ব সমস্যা দূর করতে নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তার একটি অংশ। প্রশিক্ষণ গ্রহণকারীদের ভবিষ্যতে চাকুরি পেতে সরকার সহায়তা করবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি’র হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমজাত হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহাবুবা বেগম, এএম কারিগরি প্রশিক্ষণ একাডেমির সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, পরিচালক ইসরাত জাহান, সিনিয়র ট্রেইনার দূর্জয় দাস প্রমুখ।


















