সংবাদ শিরোনাম :
বাউফলে আজানরত অবস্তায় মুয়াজ্জিনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৬৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. বনি আমিন নামে মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এই ঘটনা ঘটে।
চাকুরিতে যোগদানের পর রোববারই প্রথম ওই মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ হারান তিনি।
বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।
এদিকে মুয়াজ্জিনের অকাল মৃত্যুতে নামাজে আসা মুসল্লিদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মুয়াজ্জিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকাহত হয়ে পড়েন স্থানীয়রা
সূত্রে জানা গেছে, সদ্য কুরআনে হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দুই দিন আগে তিনি ওই গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। আজই তিনি চাকরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন।
বাউফল থানার এসআই আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
বাউফল


















