ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আ’লীগের মনোনীত প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৮৫৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে পটুয়াখালী-২(বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ(এমপি)সহ মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বিকেল ৪ টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র কাছে এ সব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

অন্যরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. হাসিব আলম তালুকদার। তিনি বীরউত্তম মরহুম সামছুল আলম তালুকদারের ছেলে। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহসিন হাওলাদার ও আরেক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা নূর মোহাম্মাদ হাওলাদার। এ সময় উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ ও বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, পটুয়াখালী-২ বাউফল আসনে বাউফল থেকে মোট চারজন প্রার্থী আমার কাছে মনোনয়ন দাখিল করেছেন। পটুয়াখালী কোন প্রার্থী দাখিল করেছেন কিনা এখন পর্যন্ত (এ রিপার্ট লেখা পর্যন্ত) আমার জানা  নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে আ’লীগের মনোনীত প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩