ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে ঈদের বাজার ৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মাত্র ৫ টাকায় ঈদুল আযহার প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি হয়েছে। ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি পোলাওয়ের চাল, আধা কেজি মসুর ডাল ও ১ প্যাকেট মসলা মাত্র ৫ টাকায় ক্রয় করেছেন বাউফলের ৭০ জন দুঃস্থ নারী ও পুরুষ। মাত্র ৫ টাকায় এতগুলো পন্য ক্রয় করতে পেরে মহাখুশি সুবিধাভোগীরা।

আজ মঙ্গলবার (২৭ জুন) উপজেলা পরিষদ চত্বরে ‘বাউফল বয়েজ-৮ পাবলিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাত্র ৫ টাকার বিনিময়ে এসব পণ্য বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান, বাউফল বয়েজ -৮ পাবলিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রাকিব প্রমুখ।

আবদুর রহিম নামের এক বৃদ্ধ বলেন, কয়েকবছর আগে কর্মক্ষমতা হারিয়েছি। এখন কাজ করতে পারি না। এখানে এসে ৫ টাকায় বাজার করতে পেরে আমি খুশি।

২০১২ সাল থেকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দুঃস্থ অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নামমাত্র মূল্যে দুঃস্থদের হাতে পৌঁছে দিয়েছে।

সংগঠনের সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আগামীতেও দুঃস্থ মানুষের কল্যানের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, ঈদে সবাই গরীবদের মাঝে মাংস বিতরণ করলেও আনুসাঙ্গিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী অনেকেই কিনতে পারেন না। তিনি সবাইকে এ ধরনের কর্মসূচীর মাধ্যমে দুঃস্থদের কল্যানে এগিয়ে আসার আহবান জানান ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ঈদের বাজার ৫ টাকায়

আপডেট সময় : ০১:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩