ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে উত্তপ্ত সড়কে ছিটানো হচ্ছে পানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ২৯১ বার পড়া হয়েছে
প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বস্থির জন্য বাউফল পৌর শহরের বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নির্দেশে পানি ছিটানো হচ্ছে। পৌরসভার ট্রাকে ট্যাংকি বসিয়ে ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। এর ফলে কিছুটা হলেও পৌর নাগরিক ও পথচারীরা সড়কের উত্তাপ থেকে স্বস্থি পাচ্ছেন।
এ ব্যাপারে পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, প্রচন্ড তাপদাহের কারণে পথচারীদের উত্তপ্ত সড়ক দিয়ে চলাচল এক রকম কষ্ট কর হয়ে পরেছিল। তাই কিছুটা স্বস্থির জন্য পৌর মেয়রের নির্দেশে সড়কে পানি ছিটানোর ব্যাবস্থা করা হয়।
সরেজমিন দেখা গেছে, প্রচন্ড তাপদাহের কারণে উত্তপ্ত সড়কে পানি ছিটানোর পর পরই তা শুকিয়ে যাচ্ছে। এদিকে আজ সোমবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টা শহর ও শহরতলীর আশপাশের কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজ পরির্দশন করে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। শ্রণীকক্ষে ফ্যান থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, তাপদাহের কারণে ঘরে ঘরে জ্বর ও ডায়েরিয়া দেখা দিয়েছে। তাই অভিভাবক তাদের সন্তানদের অসুস্থতার কথা চিন্তা করে তাদেরকে স্কুলে পাঠাচ্ছেননা।
এদিকে গোগলে বাউফলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস দেখানো হলেও অনুভব হচ্ছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে উত্তপ্ত সড়কে ছিটানো হচ্ছে পানি

আপডেট সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪