বাউফলে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
- আপডেট সময় : ১১:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৩৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের বালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়।
মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের মেঝ ছেলে মোঃ মাসুদ জানান, তাদের দোতালা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাসার ভিতরে প্রবেশ করে নিচতলায় গিয়ে তার বাবা আলহাজ্ব চান মিয়া মাস্টার (৭১) ও তার আলহাজ্ব ফরিদা খাতুনকে(৬৬)অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে দুই রুমে নিয়ে বেধে ফেলে। এরপর স্টীল আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তার বাবা ও মাকে মারধর করে। মেরে ফেলার হুমকি দেয়। তখন ভয়ে তার মা স্টীল আলমারির চাবি দিয়ে দেয়। ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় তিন লাখ টাকা ও পাঁচ-ছয় ভড়ি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা বাসার অন্যান্য মালামালও তচনচ করে। আমগাছ বেয়ে ডাকাতরা দোতালায় ওঠেন এবং ডাকাতি শেষে নিচতলার সামনের দরজা খুলে চলে যায়। বাসায় এসময় তার মা-বাবা ছাড়া অন্য কেউ ছিলনা। পরিবারের অন্যান্য সদস্যরা বরিশালে ছিল। ডাকাতরা চলে যাওয়ার পরে তার-বাবা ও মা ডাক চিৎিকার দিলে এলাকার লোকজন এসে তাদের বাসায় জড়ো হন।


















