ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে এক রাতে ৬টি গরু চুরি

খবর বাউফল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৫১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউপির মৈষাদি গ্রামে এক রাতে একই বাড়ীর দুই কৃষকের ৬ টি গরু চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের মো. আফজাল মৃধা (৫০) ও মোঃ মানিক মৃধা(৪৫) নামের দুই কৃষক দুধেল ও বলদ গরু লালন পালন করে আসছেন।
সোমবার দিবাগত রাতে মানিক মৃধার চাচা মতি মৃধা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে একটি গরুর বাছুর খোলা অবস্থায় দেখতে পায়। পরে মানিক মৃধার গোয়াল ঘরে থাকা ২ টি গরু ও ঘরের বাহিরে বেঁধে রাখা আফজাল মৃধার ৪ টি গরু দেখতে না পেয়ে ডাকচিৎকার দেন। পরে আফজাল মৃধা ও মানিক মৃধা দেখেন তাদের দুজনের ৬ টি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।

চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ভুক্তোভোগী কৃষকরা।

বাউফল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে এক রাতে ৬টি গরু চুরি

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩