ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৫৬১ বার পড়া হয়েছে

বাউফলে মেঘলা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মেঘলা আদাবাড়িয়া ইউনিয়নের আতষখালী গ্রামের জাকির সিকদারের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘলা এ বছর আতষখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার নওমালা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরে আসেন। এর কিছুক্ষন পর তিনি অসুস্থ হয়ে পরলে বিকাল সোয়া ৫টায় দিকে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহরিয়ার শুভ বলেন, এক ব্যক্তি অসুস্থ মেঘলাকে নিয়ে এসে বলেন সে কীটনাশক পান করেছে। এরপর তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঠিক কি কারণে মেঘলা কীটনাশক পান করেছে বা কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পটুয়াখালী জেনারেল হাসপাতালে মেঘলার লাশের পাশে কোনো স্বজনকেও খুঁজে পাওয়া যায়নি। মেঘলার গ্রামে খবর নিয়ে জানা গেছে, তার বাবা জাকির সিকদার ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। মেঘলা ছাড়া তার পরিবারে মা ও দুই ভাই রয়েছেন।

বাউফল থানার ওসি শোনিক কুমার গায়েন বলেন, ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সঠিক কারণ বের করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪