ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে কলেজ অধ্যক্ষর কার্যালয় ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ৫১৪ বার পড়া হয়েছে

নিয়োগকে কেন্দ্র করে বাউফলের নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষর কার্যালয় ভাংচুর করা হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে ৮-১০ জন লোক হামলা চালিয়ে ভাংচুর করে।

জানা গেছে, গত শুক্রবার ছিল ওই কলেজের ল্যাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা। ওই পদে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল বিশ্বাসের মটর সাইকেল চালক ফয়সালসহ কয়েকজন আবেদন করেন। একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রত্তন আলী মৃধার নাতি মোঃ হানিফ ওই পদে আবেদন করেন। গুঞ্জন ছিল চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের গাড়ির চালককে ফয়সালকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এ খবর জানাজানি হলে রবিবার সন্ধ্যার দিকে ৮-১০ জন লোক লাঠিসোটা নিয়ে কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের কার্যালয়ে হামলা চালিয়ে নেইম প্লেট ও সামনে পিছনের জানালার গ্লাস ভাংচুর করে।

এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন, নিজেদের মধ্যে ঝামেলার কারণে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। কোরবানীর বন্ধের পর নিয়োগ দেয়া হবে। হামলার বিষয়টি আমার জানা নেই।’

এ ব্যাপারে আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মালেককে তার ০১৭৭৯০১৪… নম্বরের মোবাইল ফোনে একাধিবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কলেজ অধ্যক্ষর কার্যালয় ভাংচুর

আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩