ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত শিশু নিরাপত্তায় এখনই উদ্যোগ দরকার:অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্বপন বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত মোল্লার ইন্তেকাল বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান

বাউফলে কলেজছাত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৩৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মারিয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢ়াড়ি বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারিয়া আক্তার খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। প্রায় এক বছর তিন মাস আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, পারিবারিক অভিমানের জেরে মারিয়া আক্তার ফসলের পোকা দমনের বিষ পান করেন। পরে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ আকন বাদী হয়ে বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কলেজছাত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬