ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৫৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাউফল উপজেলা ছাত্রদল।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং সহ-সভাপতি আল মামুনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫