বাউফলে ঘোড়া মার্কার প্রার্থী সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের সমর্থনে এক নির্বাচনী মত বিনীময় সভা পৌর শহরের পাবলিকমাঠস্থ জাহাঙ্গীর টাওয়ারের হল রুমে শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জিয়াউল হক জুয়েল । সভাপত্বি করে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ন কবির।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালী লীগের উদেষ্টা কমিটির সদস্য তালুকদার মোঃ জাহাঙ্গীর, নাজিরপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপিত মোঃ মহাসীন হাওলাদার, দাশপাড়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এএনএম জাহাঙ্গীর হোসেন, নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান ও শ্রমিক লীগের সভাপতি (একাংশের) শাহজাদা হাওলাদার, তালা মার্কার ভাইসচেয়ারম্যান প্রার্থী মাহমুদ রাহাদ জামসেদ, প্রজাপতি মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকে ঝর্ণা বেগম। মতবিনিময় সভায় ৫শতাধিক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ঘোড়া, তালা ও প্রজাপতি মার্কার প্রার্থীদের জয়যুক্ত করতে নিরলস ভাবে কাজ করার আহবান জানান।


















