ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত শিশু নিরাপত্তায় এখনই উদ্যোগ দরকার:অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্বপন বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত মোল্লার ইন্তেকাল বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান

বাউফলে ছাগলে কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফলে ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মর্জিনা বেগমের  সাথে মোর্শেদা বেগমের ছাগল কাঠাল গাছ খেয়ে ফেলার বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে দুপুরে মর্জিনা বেগমের স্বামী সবুজ হাওলাদার ও তার ছেলে সজিব হাওলাদার  অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে খোরশেদ, মোর্শেদা ও রায়হানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত মোর্শেদা বেগম হাত ভেঙে গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে ।অন্যদিকে তার স্বামী খোরশেদের শরীরে একাধিক আঘাত চিহ্ন পাওয়া গেছে।  রায়হানের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ।

অভিযুক্ত সজিবের মা মর্জিনা বেগম বলেন, তারা নিজেরা নিজেদের আঘাত করে আহত করেছে । তাদের ছাগল আমাদের  নতুন লাগানো সব গাছ খেয়ে ফেলেছে ।এ বিষয়ে তাদের জিঙ্গেস তারা আমাদের গালাগালি করে ও বিভিন্ন হুমকি দিয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ছাগলে কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ তিনজন আহত

আপডেট সময় : ০৯:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫