সংবাদ শিরোনাম :
বাউফলে ছাত্রদল নেতা সোয়েবের আয়োজনে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৩২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) আসর নামাজের পর বাউফল সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মী, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


















