বাউফলে ছাত্রদল সভাপতি ফাহাদের নবজাতক কন্যার জন্য এমপি মাসুদের উপহার
- আপডেট সময় : ০৯:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের কন্যাসন্তান জন্মগ্রহণ করায় নবজাতকের জন্য উপহারসামগ্রী প্রদান করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংসদ সদস্যের পক্ষ থেকে নবজাতকের জন্য এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় নবজাতকের সুস্বাস্থ্য, নেক হায়াত ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়। মহান আল্লাহ তাআলা যেন নবজাতককে নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন এবং পরিবারটির জন্য রহমত ও বরকতের মাধ্যম হিসেবে কবুল করেন—এ মর্মে দোয়া করা হয়।
উপহারসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সেক্রেটারি নূর আলম, সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ রাকিব হাসান, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ জুবায়েরসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
নবজাতকের আগমন উপলক্ষে পরিবারের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।










