ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ছাত্রলীগের ভুয়া কমিটি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে জেলা ছাত্রলীগ প্যাডে বাউফল উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজের কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি গুজব ও বিএনপি জামাতের ষড়যন্ত্র দাবী করেছে জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতারা।
যদিও সোমবার ঘোষিত প্রেস বিজ্ঞপ্তি সঠিক নয় দাবি করেছে সবাই।
সোমবার ভাইরাল হওয়া নতুন প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা কমিটির সভাপতি হিসেবে নাম আসা ইউসুফ রানা বলেন, বাউফল উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি গঠন করা হয়৷ দলের কিছু অনুপ্রবেশকারী ও বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে ছাত্রলীগকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ জানান, প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। কম্পিউটারের সাহায্যে এডিটিং করে বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই কাজের সাথে কে বা কাহারা জড়িত সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তারা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ছাত্রলীগের ভুয়া কমিটি ভাইরাল

আপডেট সময় : ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩