সংবাদ শিরোনাম :
বাউফলে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৮৭৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলে সন্ত্রাসী হামলায় ধারাল অস্ত্রের আঘাত ওমর ফারুক সৌমিক (২২) নামে ছাত্রলীগের নেতা আহত হয়েছে।শনিবার(২৩ ডিসেম্বর ) দুপুর ১টার দিকে নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ এলাকায় এই ঘটনা ঘটে ।আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় ।
তিনি বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ও বাউফল পৌর ছাত্রলীগ একাংশের সাবেক যুগ্নআহ্বয়ক ।
সৌমিক বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন –সাধারণ সম্পদক ও নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম ফারুকের ছেলে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে।তার গলার উপরে ৪টি সেলাই করা হয়েছে ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















