বাউফলে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৫:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৪৭৫ বার পড়া হয়েছে

প্রতিবছরের ন্যায় এবারও বাউফল বয়েজ’০৮ পাবলিক এসোসিয়েশন এর উদ্দ্যোগে পটুয়াখালীর বাউফলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রতীক কুমার কুন্ডু এ কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, নির্বাহী সদস্য মো. আরেফিন সহিদ, এসোসিয়েশনের সভাপতি ডাঃ মিরাজুল ইসলাম মিরাজ সাধারণ সম্পাদক রোদোয়ান রাকিব, উপদেষ্টা আব্দুল্লাহ আল ফাহাদ ও মাহিদুল ইসলাম মেহেদী প্রমুখ।
এসোসিয়েশনের উপদেষ্টা ফাহাদ বলেন, আমরা ২০০৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিজের অর্থায়নে ২০১২ইং সাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসচ্ছলদের আর্থিক অনুদান ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এ বছরও শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি।


















