ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতি’র সাথে পৌর মেয়রের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / ৫৬৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে নবনির্বাচিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫ টায় বাউফল পৌর ভবনের নাসির আহমেদ সভাকক্ষে দাশপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুজ্জামান খান ওরফে ফিরোজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ২৬ হাজার শিক্ষকের জাতীয়করণ সম্পন্ন করেছে। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকরাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথচলার সাথী। এই সরকার ক্ষমতায় থাকলে শিক্ষকদের বেতন একজন বিসিএস ক্যাডারের থেকে বেশি করা হবে বলে দাবী করেন বক্তারা।
উল্লেখ্য, গত ২২ জুলাই বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতি’র সাথে পৌর মেয়রের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩