ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের একদিন পর নাহিদ মৃধা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ডোবায় শিশুটির নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করেন। নিহত নাহিদ মৃধা একই এলাকার নিজাম মৃধা ও সালমা বেগম দম্পতির ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকেই নাহিদ নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন দুপুরে বিদ্যালয়ের পাশের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখা যায়।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, গতকাল থেকে নিখোঁজ ছিলো পরিবারের সদস্যরা আজকে সকালে থানায় আসছে ।একটি নিখোঁজ জিডি হয়েছে এবং বগা পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর সোহেলকে পাঠিয়েছিলাম ।সোহেল যাওয়ার পরে আসে পাশে কথা বলে মরদেহটি উদ্ধার করে ।আমরা একটি অপমৃত্যু মামলা নিবো এবং তদন্ত করে দেখবো বিষয়টি কি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫