সংবাদ শিরোনাম :
বাউফলে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৩৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলে একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রবিউল খান (১৮) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর ) দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটেছে । মৃত রবিউল পৌর শহরের ৫ নং ওয়ার্ডের রফিজ খানের ছেলে।
জানা গেছে, রবিউল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মৃধার নির্মাধিন ভবনে রংয়ের কাজ করতো। ওই সময় তিনি ভবনের রংয়ের কাজ করার সময় ভবনের উত্তর পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সাথে আসাবধানতাবসত রংয়ের রোলার লেগে স্পৃষ্ট হয়ে রাস্তায় পরে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন,‘ এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
ট্যাগস :
বাউফল


















