বাউফলে পত্রিকা বিক্রেতা কিশোর খোকনের পরিবারের দায়িত্ব নিলেন ইউএনও
- আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে খবরের কাগজ (হকার) বিক্রেতা সহকারি মোঃ খোকন (১২) এর পরিবারের বসবাসের জন্য বাসস্থান ও লেখাপড়ার দায়িত্ব নিয়ে মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপাধি পেলেন মোঃ বশির গাজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কিশোর খোকন পত্রিকা বিক্রি করার সময়ে এ ঘটনাটি ঘটেছে। বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের রশিদ মিয়ার ছেলে খোকন। খোনক জানিয়েছেন তার বাবা,মা উভয়ই ভিক্ষা করে সংবার চালান।
তারা সরকারি কোন সহায়তা পাচ্ছেননা। জানাগেছে, শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ চত্বরে পত্রিকা বিক্রি করার সময়ে হঠাৎ করে কিশোর খোকনের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীর দেখা হয়। পরে ইউএনও পত্রিকা বিক্রেতা ( হকার) কিশোর খোকনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে খোকন তার পরিবারের অবস্থা তুলে ধরেন।
খোকনের পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা শুনে পরিবারের বসতঘর সহ ভিজিডি কার্ড, পরিবারের আয়ের জন্য একটি দোকান ঘর এবং খোকনের পড়াশোনা সহ সার্বিক দ্বায়িত্ব নিয়ে নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। মূহুর্তের মধ্যে সংবাদটি ছড়িয়ে পড়লে মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে ভূষিত হন মোঃ বশির গাজী। ইউএনওর মানবিকতার জন্য খোকন সহ তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


















