ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে পান-সুপারির দোকান থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইউসুফ হাওলাদার (৩২)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামে। তিনি মো. আনিচ হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল সংলগ্ন একটি পান, সুপারি ও মুদি মনোহারী দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ইউসুফ ও তার ভাই মুছা দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে ইয়াবা বিক্রির ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। তবে অপর ভাই মুছাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে পান-সুপারির দোকান থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫