সংবাদ শিরোনাম :
বাউফলে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ আসনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।


















