বাউফলে বিপ্লব ও সংহতি দিবসে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকদের বর্ণাঢ্য মিছিল
- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নির্দেশনায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এমপির ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম।
এসময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি শাজাহান হাওলাদার,উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন,বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ,এছাড়া শহরের বিএনপি, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বাউফলে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


















