সংবাদ শিরোনাম :
বাউফলে বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন তালুকদারের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ তালুকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সৎ, বিনয়ী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
আজ এশার নামাজ বাদ বাউফল পাবলিক মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


















