ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ২৯৫ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আজ শনিবার সকাল ৮টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি ইসতিসকার নামাজ আদায় করেন।

এ সময় সমবেত মুসুল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।

নামাজের ইমামতি করেন শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। খুতবা পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ড. মো. হাবিবউল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান।

কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুল।

শুক্রবার ডিজিটাল ডিভাইসে বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সূর্যের তাপের কারনে মুগডালসহ রবিশস্য তুলতে পারছেন না কৃষকরা। গরমের কারণে ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪