ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমাথা এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া-মিলাদ মাহফিলে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার সাধারণ মুসল্লিরা অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়ার আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন, এজন্য তারা নিয়মিতভাবে দোয়া- প্রার্থনা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫