বাউফলে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সভা ও র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৩২৯ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় ভুমি অফিসের কাচারি ঘরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান। সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
উদ্ধোধনী বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড, বক্তব্য রাখেন, বাউফল থানার ওসি শোনিত কুমার গায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সাংবাদিক আমিরুল ইসলাম , বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক অহিদুজ্জামান ডিউক, প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানানার বেগম, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তারসহ নানা শ্রেনী পেশার মানুষ । এরপর ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান বলেন, সরকার ভূমি জটিলতা নিরসনের জন্য সময় উপযোগি সিদ্ধান্ত নিয়েছেন। অনলাইনের মাধ্যমে ভুমি রেকর্ডের জন্য আবেদন করতে পারবেন। ঘরের বসে ভূমির খাজনা পরিশোধ করতে পারবেন। দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে।

সভার সভাপতি ইউএনও মোঃ বশির গাজী বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানামুখি পরিকল্পনা গ্রহণ করেছেন। এরমধ্যে অন্যতম হলো ঘরে বসে আপিনি আপনার জমির রেকর্ডের জন্য আবেদন করতে পাবেন। ভূমি সেবায় কোন ধরণের অনিয়ম হলে আপনি তাৎক্ষনিক তাদের হর্টলাইনে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে রেকর্ড সংরক্ষনে যে ধরণের জটিলতা ছিল এখন আর সেই জটিলতা নেই। এখন সব কিছু অনলাইন সার্ভারে সংরক্ষন করা হচ্ছে। এখন ইচ্ছে করলেই ভূয়া কাগজপত্র তৈরি করে অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নেয়ার সুযোগ নেই।


















