ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৭২ বার পড়া হয়েছে

পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউএ, এফডব্লিউভি, এফপিআই পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মো. পরিদর্শক ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও মোতালেব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমরা বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়; অথচ আমাদের নিয়োগ হয়েছে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে।”

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘এক দফা এক দাবি—নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫