বাউফলে যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৩:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৮৪০ বার পড়া হয়েছে

বাউফলে সবুজ সিকদার (৩৫) নামে এক যুবকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (১২জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে এবং ভিডিও’র নীচে নানা ধরণের নেতিবাচক মন্তব্য করে অনেকে।
জানা গেছে,উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠী গ্রামের বাসিন্দা সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় সবুজ এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন,‘শুধু সবুজ না,আরও অনেক রাঘববোয়াল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সবুজসহ যারা মাদক ব্যবসা করেন এবং মাদক ব্যবসায়ীদের যাঁরা আশ্রয় দেন তাঁদেরকেও আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। তা না হলে ছাত্র ও যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।’
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন,‘ইয়াবা সেবনের ভিডিওটি আমার নজরে এসেছে। ঘটনাটি যাচাইয়ের জন্য ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


















