ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে রাস্তাঘাটের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রধান তিনটি সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান। এছাড়া মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মো. ইমন মাতুব্বরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঈম মৃধা, রবিউল হোসেন, হাচান খান, রায়হান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাঝপাড়ার তিন নম্বর ওয়ার্ডের প্রধান তিনটি সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কগুলো হলো হিরু মিয়ার ব্রিজ থেকে মদনপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা, বিলবিলাস বাজার থেকে দিঘীরপাড় সংযোগ সড়ক,দিঘীরপাড় থেকে সুনাম উদ্দিন বিদ্যা মাধ্যমিক বিদ্যালয় সংযোগ সড়ক।

মানববন্ধনে বক্তারা জানান, আট বছর আগে এই রাস্তা নির্মাণ করা হলেও কখনও কোনো সংস্কার করা হয়নি। নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। পরে স্থানীয় জনগণ মাটি দিয়ে গর্ত ভরাট করে কোনো রকমে চলাচল চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে রাস্তাগুলোর অবস্থা এতটাই নাজুক যে, তা মরণফাঁদে পরিণত হয়েছে।

রাস্তার বেহাল দশার কারণে ধুলাবালির কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টে ভুগছে ।বৃষ্টি হলে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছে।ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোগান্তি পোহাচ্ছেন। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণ আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন,প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ধুলাবালির কারণে নানা রোগব্যাধি দেখা দিয়েছে। এত অভিযোগের পরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, যা দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে রাস্তাঘাটের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫