সংবাদ শিরোনাম :
বাউফলে শিশু ধর্ষণ: আসামি গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ২৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুর গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে(১১) ধর্ষণের ঘটনায় জড়িত ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেনকে(৪০) গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাউফল উপজেলার সচেতন নাগরিক সমাজ ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে কয়েকশ নারী ও পুরুষ।প্রায় এক ঘন্টা তারা এ মাববন্ধন করে।মানববন্ধনে বক্তারা ধর্ষক আনোয়ারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারকে মদনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি মোশারেফ হেসেন খান লিটন।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন,’আসামী আনোয়ারকে আটকের চেষ্টা অব্যাহত আছে ।তিনি এলাকার বাহিরে আছেন,একেক সময় একেক জায়গাতে অবস্থান করছেন’
উল্লেখ্য, ১১ আক্টোবর আনোয়ার হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে। এর আগেও তিনি বিভিন্ন সময় ওই শিশুকে ধর্ষণ করেন। শিশুটি বর্তমানে শারীরিক ও মানষিক ভাবে অসুস্থ। এ ঘটনায় শিশুটির বাবা বাউফল থানায় একটি মামলা দায়েরের পর ধর্ষক আনোয়ার গা ঢাকা দেয়।











