বাউফলে স্প্রেইড হিউম্যানিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৩৪৬ বার পড়া হয়েছে

স্প্রেইড হিউম্যানিটির উদ্যোগে বাউফলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় স্প্রেইড হিউম্যানিটির মানবিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংগঠনটি এর আগে চন্দ্রদ্বীপ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, এক মায়ের অপারেশনের জন্য ২৫ হাজার টাকা ও একটি শিশুর অপারেশনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান, পাশাপাশি ঈদুল আজহায় কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, মানবতার কল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য লিজা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


















