ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেফতার, পালালো সহযোগী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব মৃধা (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার সহযোগী মোঃ সালমান (২৪)।

রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের জনৈক আদম বেপারীর পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাকিব মৃধা আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের মোঃ বাবুল মৃধা ও রেহেনা বেগমের ছেলে। পলাতক সহযোগী সালমান একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর গ্রাম এলাকায় পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে রাকিব মৃধাকে হাতেনাতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ও মাদক জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার অপর সহযোগী সালমান কৌশলে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেফতার, পালালো সহযোগী

আপডেট সময় : ১২:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬