বাউফলে ৫শ২৪ মুক্তিযোদ্ধা সংবর্ধিত
- আপডেট সময় : ০৪:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৫৯১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে ৫শ২৪ মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে তাদেরকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল বারেক, আবুল কালাম খান, প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি শামসুল আলম মিয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা, উপহার সামগ্রী প্রদানসহ আপ্যায়ন করা হয়।


এর আগে এ দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বাউফল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পন করা হয়।

এছাড়াও সাকাল ৮টায় স্থানী শেখ রাশেল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন।

এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ও বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন উপস্থি ছিলেন।




















