ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইমতিয়াজ হোসেন (৪৫), বটকাজল এলাকার মোঃ সোবাহান আকনের ছেলে মোঃ সুমন আকন (৩০) এবং নিজ বটকাজল এলাকার মৃত আলতাফ হোসেন মৃধার ছেলে মোঃ মোশারফ মৃধা (৪৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং ওয়ার্ডের পশ্চিম বটকাজল গ্রামের ইমতিয়াজ হোসেনের মাছের ঘেরের টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ঘরের উত্তর-পূর্ব কোন থেকে ৫০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেছেন , গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬