ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ৬৬টি মণ্ডপে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬৬টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় বাউফল পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমাম হাসান পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এই অনুদান তুলে দেন।

​আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাউফল শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়।

পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ দুর্গোৎসবে শরিক হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি একজন মুসলমান হলেও আমার কাছে মনে হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার।”

​অনুদান বিতরণী সভায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু ও সদস্য সচিব রাখাল চন্দ্র দাস এবং ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা।

​এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৬৬টি মণ্ডপে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬