বাউফলের বগা ইউনিয়নে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- আপডেট সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি জাল ও অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)সালেহ আহমেদ বলেছেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অফিস যে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। অবৈধ চায়না দুয়ারি জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আমাদের নদ-নদী ও খাল-বিলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য অফিসের এ উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’


















