ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলের সজল কর্মকার দুমকিতে নিহত, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সজল কর্মকার পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে সজল কর্মকার মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, ফেরার পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে এসে সড়কের পাশে পড়ে যান। তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি স্ট্রোকজনিত মৃত্যু—তা এখনও নিশ্চিত নয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের সজল কর্মকার দুমকিতে নিহত, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫