ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলের ১৫ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

আরেফিন সহিদ ,বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • / ৬৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি জামে মসজিদে আজ শুক্রবার(২১এপ্রিল) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের অনুসারিরা সৌদিআরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্জ মোহাম্মদ আলী। পাকিস্তান শাসনামলে বাকেরগঞ্জের সুন্দরকাঠী গ্রামের তাজউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি বাউফল থানায় কনষ্টেবল পদে চাকুরি করতেন। তিনিই এই এলাকায় প্রথম মমতাজিয়া দরবারের খাদেম হিসেবে কাজ শুরু করেন। এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ কনষ্টেবল পীর হিসেবে পরিচিতি পান। এরপর থেকে কনষ্টেবল পীরের অনুসারিরা বাউফলের বিভিন্ন গ্রামে সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন।

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি তালুকদার বাড়ি, মদনপুরা রুস্তম আলী মৃধা বাড়ি, চন্দ্রপাড়া বড় হাওলাদার বাড়ি, কনকদিয়া খান বাড়ি, বীরপাশা সরদি কাশেম খলিফা বাড়ি, বালিয়া, চাঁদপাল, শাপলাখালী, ধাউড়াভাঙ্গা, রাজনগর, শাপলাখালী তালুকদার বাড়ি, দ্বিপাশা লতিফ হাওলাদার বাড়ি, পশ্চিম দ্বিপাশা হাওলাদার বাড়ি, কায়না নছর উদ্দিন মোল্লা বাড়ি ও সাবুপুরা আলাউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

শাহ্ মমতাজিয়া দরবার ও কনষ্টেবল পীরের অনুসারী বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের শাহজাহান মুন্সি বলেন, ১৫টি জামে মসেিজদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
-আরেফিন সহিদ
বিশেষ সংবাদদাতা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের ১৫ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩