সংবাদ শিরোনাম :
বিএনপি আহ্বায়ক পদ থেকে অব্যাহতির পর জব্বার মৃধার পাশে জামায়াত নেতা ড. মাসুদ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৮৫৮ বার পড়া হয়েছে

দলীয় সিদ্ধান্তে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় যখন স্থানীয় রাজনীতিতে আলোচনা ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় মানবিকতা ও সৌহার্দ্যের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আবদুল জব্বার মৃধার প্রতি সহমর্মিতা ও সমর্থনের কথা প্রকাশ করেন।
বার্তায় তিনি মহান আল্লাহর কাছে তার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বলেন,“মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার অন্তরে প্রশান্তি দান করুন এবং তার দয়া ও অনুগ্রহে আপনাকে ও আপনার পরিবারকে হেফাজতে রাখুন।


















