বিয়ের পর শরীরে পরিবর্তন: ভুঁড়ি বাড়ার নেপথ্যে যেসব কারণ
- আপডেট সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৮৬ বার পড়া হয়েছে

বিয়ে হওয়ার পর অনেকেই লক্ষ্য করেন, আগের তুলনায় ওজন ও ভুঁড়ি বেড়ে যাচ্ছে। অনেকে এটিকে সুখী জীবনের প্রভাব মনে করলেও পুষ্টিবিদরা বলছেন, এর পেছনে রয়েছে বেশ কিছু শারীরবৃত্তীয় ও জীবনযাপনের পরিবর্তন।
পুষ্টিবিদদের মতে, বিয়ের পর দাম্পত্য জীবনে মানসিক স্বস্তি ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। নতুন পরিবেশে পরিবার-পরিজনের সাথে বসে নিয়মিত ভারী খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। বিশেষ করে ভাজা-পোড়া ও মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়ার কারণে ক্যালরির মাত্রা দ্রুত বাড়তে থাকে।
এছাড়া, বিয়ের আগে অনেকেই শারীরিক গঠন ধরে রাখতে সচেতন থাকলেও বিয়ের পর সেই যত্ন অনেকটা শিথিল হয়ে যায়। নিয়মিত ব্যায়ামের অভাব, অনিয়মিত ঘুম, হরমোনের পরিবর্তন এবং মানসিক চাপও ওজন বৃদ্ধির অন্যতম কারণ।
পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন—
- বিয়ের পরও নিয়মিত হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম চালিয়ে যাওয়া,
- তেল-চর্বি ও মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া,
- পর্যাপ্ত পানি পান করা এবং সময়মতো ঘুমানো,
- খাবারে সবজি, ফল ও আঁশযুক্ত খাবার বাড়ানো।
বিশেষজ্ঞরা মনে করেন, বিয়ের পর সুখী দাম্পত্য জীবন বজায় রাখার পাশাপাশি সুস্থ ও ফিট থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম অত্যন্ত জরুরি।



















