ব্রিজ নয় যেন মরন ফাঁদ
- আপডেট সময় : ০৪:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ৫৫৯ বার পড়া হয়েছে

বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালীয়া বাজার ও পাকডাল খালের উপর আয়রন এক্সট্রাচারের উপর নির্মিত আরসিসি ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।
কয়েকদিন আগে ব্রিজটির মাঝ বরাবর আরসিসি ঢালাই ভেঙ্গে গিয়ে লোহার রড বেড়িয়ে গেছে। দুই পাশের রেলিং নেই। এর ফলে ওই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেয়েছে।
পাকডাল গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন জানান, ২০-২৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে পাকডাল গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়ত করেন।
এছাড়াও এ ব্রিজ দিয়ে পশ্চিম কাছিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাছিপাড়া দাখিল মাদ্রাসা, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের কয়েশ শিক্ষার্থী যাতায়ত করেন।
কাছিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, ব্রিজটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। বির্তমানে ব্রিজটির মাঝ বরাবর ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে লোকজন যাতায়ত করছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তিনি এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিবাহিত করলেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় তিনি বিষয়টি উত্থাপন করবেন বলে জানান।
এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনকে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


















