ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আস্থা জনগণ, বিদেশীরা নয়: সাবেক চীফ হুইপ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

সাবেক চীফ হুইপ ও সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি বলেন,‘ আওয়ামী লীগ গণমানুষের দল। জনগণের অধিকার আদায়ের লক্ষে এই দল প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগই একটি দল, যে দল মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই জনগনের ওপর আস্থা রাখতেন। তিনি কখনো বিদেশী প্রভুদের ওপর আস্থা রাখতেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জনগনের ওপর আস্থা রাখেন, কোনো বিদেশী প্রভুদের ওপর নয়।’

আজ রবিবার (১২ নভেম্বর) পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের ১,২ ও ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

আ.স.ম ফিরোজ বলেন, দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশিদের ওপর। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশী কাছে নালিশ ও দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। দেশ ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছেন না, বিদেশিদের মধ্যস্থতায় ভোট বিহীন ক্ষমতা দখল করতে নীলককশা বাস্তবায়ন করতে চায়। যেভাবে বিগতে দিনে ক্ষমতায় এসেছিলেন। একারণেই জনগন জনবিচ্ছিন্ন বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। এদেশের জনগন উন্নয়নে বিশ্বাসী। জনগন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সাবেক চীফ হুইপ বলেন, ‘ দেশে রাজনীতি করতে হলে দেশের সংবিধান মানতে হবে। আর সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশন সকল ক্ষমতার অধিকারী। নির্বাচন কমিশনই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না। কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়া হবে না। নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।

আস.ম ফিরোজ বলেন, বিদেশে পালাতক বিএনপি নেতা তারেক রহমানের নিদের্শে দেশে বিএনপি নেতারা জ¦ালাও, পোড়াও, সন্ত্রাস করছেন। পুলিশ, সাংবাদিক, বাস চালকদের আগুনে পুড়িয়ে মারছেন। তাদের হাত থেকে যাত্রীবাহী বাস আর অ্যাম্বুলেন্সও রেহাই পাচ্ছে না। এ কেমন আন্দোলন। মানুষ পুড়িয়ে আন্দোলন হতে পারে না। জনগণ ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপির সন্ত্রাসের জবাব দিবেন।
এসময় তিনি নারী উন্নয়নে শেখ হাসিনার ফিরিস্তি তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

কালাইয়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি রিনা বেগমের সভাপতিত্বে ও কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমপির সহধর্মিণী দেলোয়ারা সুলতানা ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক ভাইস-চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সানজিন কবির নুপুর প্রমূখ।

একই দিনে হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩,৭ও ৮ এবং এসকেডিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫,৬ ও৯ নং ওয়ার্ডের মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনার আস্থা জনগণ, বিদেশীরা নয়: সাবেক চীফ হুইপ

আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩