সংসদে প্রধান অতিথি স্পিকার, অতিথি বক্তা বাউফলের মুনতাসির
- আপডেট সময় : ০১:১৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৭৭৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনে (২৫ অক্টোবর ) রবিবার অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাট কপ থার্টি ওয়ান: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক সংলাপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অতিথি বক্তা হিসেবে থাকবেন বাউফলের সন্তান অনুসন্ধানী সাংবাদিক ও ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের (ইউক্যান) পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর মুনতাসির তাসরিপ।
আজকের প্রজন্ম ফোরামের আয়োজনে এবং ইউক্যানের সহযোগিতায় সংসদ ভবনের এলডি হলে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হবে। কপ ৩১ সামনে রেখে জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, চীফ হুইপসহ সংসদ সদস্যরা।










