সংবাদ শিরোনাম :
সাংবাদিক ইজাজকে কুপিয়ে জখম বাউফলে আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ৫০২ বার পড়া হয়েছে

বাউফলে সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজকে কুপিয়ে জখম করার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, সাংবাদিক শিবলী সাদিক, অরিফুর রহমান, বিমল চন্দ্র, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মিশু শিকদার, মোঃ ফিরোজ, সামুয়েল আহমেদ লেলিন প্রমুখ।
বক্তারা আগামী ৪৮ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী আবদুল আজিজকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচীপালনের ঘোষনা দেন।উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইজাজের নিজ বাড়িতে যাওয়ার পথে আবদুল আজিজ নামের এক ব্যক্তি তাকে কুপিয়ে জখম করেন। ইজাজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধিন আছেন।


















