ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

কুয়াকাটায় পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ৫২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটক রাজিব সরদারকে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

আটককৃতরা হলেন- বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপরে বরিশালের হিজলা উপজেলা থেকে আগত রাজিব সরদার নামে এক পর্যটকের সঙ্গে অটোরিকশায় বসা নিয়ে ওই তিনজনের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে তারা মারধর করে গলা চেপে ধরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণিক তাদের আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুয়াকাটায় পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক

আপডেট সময় : ০৮:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩