সংবাদ শিরোনাম :
কেউ বিপদে পড়লে যে দোয়া পড়া উচিত
ধর্ম ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৪০৫ বার পড়া হয়েছে

অন্যের বিপদ-সঙ্কটে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দোয়াও করতে বলেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি দোয়া হলো,
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِىْ عَافَانِىْ مِمَّا ابْتَلَاكَ بِهِ – وَ فَضَّلَنِىْ عَلَى كَثِيْرٍ مِّمَنْ خَلَقَ تَفْضِيْلَا
উচ্চারণ : আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি; ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।’
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন; তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না।’ (তিরমিজি. মেশকাত, মকবুল দোয়া : ১৪৯)






















